Sunday, March 11, 2018

কোনটা আমাকে একেবারে থাপ্পড় মেরে বসিয়ে দিয়েছে? লেখকের বাচনভঙ্গি ? সেটা নিয়ে তো সাহিত্য সমালোচকরা আছেনই , ঘটনাগুলো? এটাই তো peoples' history . লু সুন্ কি এরকম লিখতেন ? কলকাতায় চেলাকাশ লেখা হলে কেমনটা হতো? এই লেখকরা কতটা পরস্পরের লেখা পড়েন জানিনা , সুপ্রিয়দা পড়েছেন। কিন্তু তাঁর লেখাটা কলকাতার পথের ইতিহাস। সুমনা সিনহার নাম টা বারে বারেই ঘুরে ফায়ার মাথায় আসছে ,আহা উনি যদি পড়তেন লেখা টা!!!! কাহিনীগুলোই এখানে নায়ক, কুশীলব , অনেকদিন পরে এক লেখক কে তারা পাকড়ে ফেলেছে, এমন এক জনকে যে নিজেই একটা বিষয়, সে ও তাদেরই এক কাতারের এক একটা ভূত [অর্থাৎ সেই প্রাক্তন যা আজ বিদ্যমান, আরো বেশি করেই প্রাসঙ্গিক, বাংলা ভাষায় এসে এই শব্দটি সংস্কৃত ব্যাকরণ  থেকে মুক্ত হয়ে এসে একটা নতুন বর্তমান , একটা চলমান বাস্তব হয়ে আজ হাজার হাজার সম্ভাবনার জন্ম দে, তাই সে বাংলা ভাষায় "ভূত"] লেখা যেখানে নিজেকে লেখায়, সত্যি গুলোকে গল্প বানিয়ে, এই সেই বাস্তব , যা "পরা-" বা "অপরা", কোনো ম্যাজিক না থেকেও অসাধারণ জাদু। সত্ত্বের জাদু। এখানে কাহিনী রা বাঙময়, তাদের কুর্নিশ 

https://banglalive.com/the-rise-and-fall-of-naxal-bari-movement-in-west-bengal/